Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলো হাজারো মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩০ am ১৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে শোভাযাত্রাটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলার উত্তর গেট থেকে শোভাযাত্রার সূচনা হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।

এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। শোভাযাত্রায় পাঁচটি বড় মোটিফ—মোরগ, হাতি, ঘোড়া, পায়রা ও দোতারা—বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পায়।

এছাড়া প্রায় ২০০ শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন এবং ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী জাতীয় সংগীতসহ বিভিন্ন গান পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিং এবং বাঘ, মাছ, ময়ূর ও হরিণের প্রতিকৃতিও শোভাযাত্রায় যুক্ত হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে পটশিল্পী টাইগার নাজিরের তৈরি পটচিত্রে বনবিবি, সম্রাট আকবর, বেহুলা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের চিত্র তুলে ধরা হয়।

শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে সিসিটিভি, আর্চওয়ে, হেল্প ডেস্ক ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। পাশাপাশি মুখোশ, ব্যাগ, আতশবাজি ও কিছু সামগ্রী বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সব মিলিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে এই শোভাযাত্রা হয়ে উঠেছে ঐক্য, সংস্কৃতি ও গণতন্ত্রের এক প্রতীক।

Tags: ‘বৈশাখী শোভাযাত্রা’#ঐতিহ্যচারুকলা অনুষদটিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়দোয়েল চত্বরপহেলা বৈশাখবাংলা একাডেমিবাংলা নববর্ষ ১৪৩৩বাংলাদেশ সংস্কৃতিশোভাযাত্রাসাংস্কৃতিক উৎসব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবাদ প্রকা‌শের পর লালম‌নিরহা‌টে সংবা‌দিককে প্রাণনা‌শের হুম‌কি
  • ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর
  • ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
  • জলবায়ু সংকট মোকাবিলায় পাইকগাছায় পরিবেশ দিবসের কর্মসূচি
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম