Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের কেনাকাটা শেষ হলেও বিয়ের পিঁড়িতে বসা হলো না সৈকতের

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ০২, মে ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সব প্রস্তুতি সম্পন্ন ছিল বিয়ের। দিন-তারিখও ঠিক হয়ে গিয়েছিল। হবু নববধূকে সঙ্গে নিয়ে চলছিল কেনাকাটাও। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলেজপড়ুয়া তরুণ সৈকত মুখার্জীর (১৭)।

শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীপুর গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত মুখার্জী উপজেলার বংশীপুর গ্রামের আদিত্য মুখার্জীর একমাত্র ছেলে। তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার একই উপজেলার রমজাননগর ইউনিয়নের এক কলেজছাত্রীর সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল। কয়েকদিন আগেও হবু কনেকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটা করেছেন তিনি।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে পরিবার ও এলাকাজুড়ে দেখা দিয়েছে রহস্য ও শোকের ছায়া।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • বরিশালের এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন 
  • সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল
  • লেবাননের বিয়াদায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
  • সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম