Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালুখালীতে হিমাগার উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ২২, মে ২০২৬
in কৃষি
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেয়াজ সংরক্ষণে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত হয়েছে নতুন হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’। শুক্রবার উপজেলার চরনারায়নপুর এলাকায় সংরক্ষণ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হিমাগারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিজিকা লিমিটেডের পরিচালক মোঃ আনোয়ার জাহিদ নাহিদ, এনামুল হক, আবু বকরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলা দেশের অন্যতম পেয়াজ উৎপাদন সমৃদ্ধ এলাকা। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে প্রতিবছর কৃষকদের উৎপাদিত বিপুল পরিমাণ পেয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন অনেক কৃষক। আধুনিক এই হিমাগার চালুর ফলে কৃষকরা দীর্ঘ সময় পেয়াজ সংরক্ষণ করতে পারবেন এবং বাজারে সরবরাহের ভারসাম্য বজায় থাকবে।

ফ্রিজিকা লিমিটেডের পরিচালক মোঃ আনোয়ার জাহিদ নাহিদ জানান, হিমাগারটিতে একসঙ্গে প্রায় ২ হাজার ৫শ’ মেট্রিক টন পেয়াজ সংরক্ষণ করা যাবে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই সংরক্ষণ ব্যবস্থা পেয়াজের গুণগত মান বজায় রাখতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সংকটকালীন সময়ে দেশের পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে এই হিমাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় কৃষকরা নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে এখন থেকে উৎপাদিত পেয়াজ দীর্ঘদিন ভালো থাকবে এবং তারা ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের
  • শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম