Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৯ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। রোববার (৫ জুলাই) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন কি না,সে বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা,রোগীবান্ধব সেবা নিশ্চিত করা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ডা. রত্নদীপ বিশ্বাস বলেন,“সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে সেবার মান আরও উন্নত করতে হবে। রোগীরা যেন দ্রুত,আন্তরিক ও মানসম্মত চিকিৎসাসেবা পান,তা নিশ্চিত করতে চিকিৎসক,নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,হাসপাতালের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। সেবাপ্রার্থীদের অভিযোগ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী,আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান শাহীন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সেবার মান,পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। হাসপাতালের সেবাপ্রত্যাশী মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন,সে লক্ষ্যে কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছে।

Tags: বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • নওগাঁ পলিটেকনিক রোভারদের ব্যতিক্রমী উদ্যোগ
  • টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা
  • বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
  • নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম