Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহুবলে এমআর টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে সিভিল সার্জন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস,

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলমান হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। সোমবার (১১ মে) তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন,কামাইছড়া চা বাগান এবং আলীয়াছড়া গুলবাহার খাসিয়াপুঞ্জিতে টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি টিকাদান কার্যক্রমের অগ্রগতি,মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ও সেবার মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী,বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) জাতীয় প্রশাসনিক কর্মকর্তা ক্রিস্টেল কাদাক,বিভাগীয় সমন্বয়ক ডা. খালেদ বিন লুৎফুর সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,“সরকারের নির্দেশনা অনুযায়ী বাহুবলে এমআর টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে,সে লক্ষ্যে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ চলছে।”

পরিদর্শন শেষে সিভিল সার্জন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ,জরুরি বিভাগ ও অন্তর্বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি উপজেলার ট্রমা সেন্টারের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী,মাননীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি ডা. শাহ আরজত আলী সুমন,আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান শাহীন,নার্সিং সুপারভাইজার মিজ মধুমিতা ভান্ডারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান শাহীন বলেন,“ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনাজনিত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে, যা স্থানীয় জনগণের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।”

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে, পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • চীনে ইরানের তেল সরবরাহের অভিযোগে তিনজন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • পীরগাছায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম