জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে লিচু খেতে গিয়ে বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১১ মে) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের শাহীন মিয়া ঘটনার রাতে বাজার থেকে লিচু কিনে নিজ বাড়ীতে আনেন। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শাহীন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া(১০) লিচু খাওয়ার সময় একটি লিচুর বিচি গলায় আটকে গিয়ে শ^াসরুদ্ধ হয়ে গুরুত্বর অসুস্থ্য হয়। অসুন্থ্য ইয়াসিন মিয়াকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবাওে শোকের ছায়া নেমে আসে।
এব্যাাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী জানান, হাসপাতালে আনার পথেই শিশু ইয়াসিন মিয়া শ^াষরুদ্ধ হয়ে মারা গেছে। তার পরেও পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করা হয়েছে।

