শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সুশান্ত রায় নামে দুই বছর বয়সের এক শিশু মারা গেছে। বুধবার (২০ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, শিশুটি ওই এলাকার রিকশা চালক বাপ্পী রায়ের ছেলে। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে বাড়ির পাশের আবু কালামের পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠে। পরিবারের লোকজনের অগোচরে শিশুটি কখন যে পুকুরে পড়ে গেছে তা কেউ জানেনা।

