Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধান উপদেষ্টার বাণী: মহানবী (সা.)-এর আদর্শে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা সম্ভব

Tanazzina TaniabyTanazzina Tania
৬:১৪ pm ০৫, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, শীর্ষ নিউজ
A A
0

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত দিন। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন। কুরআনে মহানবীকে ‘সিরাজাম মুনিরা’ বা আলোকোজ্জ্বল প্রদীপ হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি কুসংস্কার, অন্যায় ও অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছেন।

তিনি আরও বলেন, আল্লাহর প্রতি আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য ও অপরিমেয় দয়ার কারণে কুরআনে মহানবী (সা.)-এর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ বলা হয়েছে। তাঁর শিক্ষা ও আদর্শ প্রতিটি যুগেই মানবতার মুক্তির দিশারী হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণে ইহকালীন ও পরকালীন মুক্তি সুনিশ্চিত হোক। আমিন।

Tags: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘বিশ্বগ্রাসী’ আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে
  • নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ২৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
  • রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার
  • ধলেশ্বরী ও লৌহজং নদী খনন কর্মসূচির উদ্বোধন, জনগণের স্বার্থে কাজ চলছে: প্রতিমন্ত্রী টুকু
  • দুমকিতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম