Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৯ pm ০৪, মে ২০২৬
in রাজনীতি
A A
0

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন আংশিক এই কমিটি ঘোষণার পর বঞ্চিতদের নিয়ে ক্ষোভ বাড়ছে।

শনিবার (২ মে) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন হয়।

এতে আহবায়ক করা হয় ইসমাইল পাটোয়ারীকে এবং সদস্য সচিব হলেন মো. জিয়াউর রহমান সোহাগ। রোববার (৩ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নব কমিটির আহবায়ক ইসমাইল পাটোয়ারী। তিনি বলেন, এর আগে গত ২০১৮ সালে জেলা ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন তিনি নিজেই।

চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক ইসমাইল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ হাবিব, মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্স ও সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ। আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

এদিকে জেলা ছাত্রদলের নতুন আংশিক এই কমিটি ঘোষণার পর বঞ্চিতদের নিয়ে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনের আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কমিটিতে ঠাঁই হয়নি নায়ক সোহেল, মামুন, জিসান, শাকিল, আলামিন মুন্সি, ফয়সাল খন্দকার, রুমাসহ অনেকে। দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা অনেককে ‘সাইডলাইন’ করা হয়েছে বলে অভিযোগ করছেন ছাত্রদলের ক্ষুব্ধ নেতাকর্মীরা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জব্দ করা ইরানি জাহাজ পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র
  • ভবন আছে সেবা নেই: বরিশাল শিশু হাসপাতাল কবে চালু হবে?
  • কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে গ্রেফতার, ঠিক কী ঘটেছে?
  • পেঁয়াজ কাটার চোখের পানি আর আবেগের কান্না কি এক? 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম