Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ pm ০৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট :
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার (৪ মে) বিকেলে তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।
এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।”
তিনি আরও বলেন, “ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করব। চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।”
ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।”
এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ৭ মে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • মাদরাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক দিলেন ভিডিও বার্তা
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ব্যাখ্যা, এটি ঐতিহাসিক বাস্তবতা
  • প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে শরীরে যা ঘটে
  • ঘরে বসেই হাসপাতালের সিরিয়াল:শুরু হলো ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম