Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩১ pm ০৩, মে ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

ডোমার উপজেলা প্রতিনিধি:

ডোমারের হরিনচড়া ইউনিয়নের বুড়িরহাট বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মিচাপ সবুজপাড়া এলাকার তৈয়ব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী গত বৃহস্পতিবার দুপুরে তার বুড়িরহাট বাজারের চায়ের দোকানে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর এ নির্যাতন চালায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানালে অভিযুক্ত ব্যক্তি অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয় বলে অভিযোগ রয়েছে।

হরিনচড়া ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত পক্ষ ঘটনাটি বড় আকার ধারণ না করার জন্য সমঝোতার চেষ্টা করছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, তারা ছেলের কাছ থেকে ঘটনাটি জানার পর বিষয়টি সম্পর্কে অবগত হন এবং অভিযুক্ত পরিবার আপসের চেষ্টা করছে।

অভিযুক্ত এরশাদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই ফারুখ মাস্টার দাবি করেন, ঘটনাটি অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করেছেন।

এ বিষয়ে হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নিতে চাইলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আম খেলে কি শরীরের তাপমাত্রা বাড়ে? চলুন জেনে নেই
  • দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ইরানে গণসমাবেশকে ‘জাতীয় ঐক্যের প্রতিফলন’ বলল আইআরজিসি
  • জার্মানিতে ব্যাপকভাবে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম