Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪১ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় পছন্দের মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে সাইফা খান (১৩) নামের এক মেধাবী স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফা খান পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সে অত্যন্ত মেধাবী ছিল এবং তার রোল নম্বর ছিল ১। সে পিরিজপুর গ্রামের হিরণ খান ও কুলসুম বেগম দম্পতির মেয়ে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে বাবা-মায়ের সাথে সকালের নাস্তা শেষ করে সাইফা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

বেলা ১১টার দিকে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে মা কুলসুম বেগম জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সাইফা সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে বাবা হিরণ খান বাথরুমের জলছাদ দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা খুলে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল কিনে না দেওয়ার কারণেই বাবা-মায়ের ওপর অভিমান করে সে এই পথ বেছে নিয়েছে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার দাবি জানালেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি নিছক মোবাইল ফোনের কারণে অভিমান নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় ও তার শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম