Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের প্রশিক্ষণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২২ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

পরিবেশবান্ধব চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের করলা, চিচিঙ্গা ও শসার বীজ বিতরণ করা হয়।

একই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর বায়োপেস্টিসাইড, বায়োম্যাক্স, আন্টারিও এবং ক্ষতিকারক পোকা দমনে পরিবেশবান্ধব ‘হলুদ ফেরোমন ফাঁদ’ কার্ডসহ বিভিন্ন প্রকার ক্যাটালগ ও আধুনিক চাষ পদ্ধতির নির্দেশিকা প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্র্যাকের চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল শিকদার এবং মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা বজায় রাখতে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও নিরাপদ পদ্ধতির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে।

কর্মশালায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, টেরিটো সেলস অফিসার মোঃ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা বাজারের ব্রাকের ডিলার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

ব্রাক সিড বা বীজ উপাদন ও বিপনন ছাড়াও ব্রাক ঙসর্বমোট ২৭ টি প্রোগ্রাম নিয়ে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বলে জানা গেছে ।

ব্রাক আলু, ধান, ভুট্টা, সরিষা, সুর্য্যমুখী সহ সব ধরনের শাখ্-সবজী ও ফলমুল উৎপাদনের বীজ বিপনন করে থাকে ।

কর্মশালায় উপজেলা ও পৌর এলাকা হতে প্রায় ৪০ জন মডেল কৃষক সহ সর্বমোট ৫০ জন কৃষক স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেছেন।।

আলোচনা শেষে কৃষকদের মাঝে সবজির বীজ, জৈব বালাইনাশক বিনামুল্যে বিতরন করা হয়েছে ।

Tags: পরিবেশমাটিরাঙ্গাস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম