Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা থেকে নিখোঁজের ৫ দিন পর হবিগঞ্জে উদ্ধার তরুণের মরদেহ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৭ pm ০৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মাসুদুর রহমান ইফতি

ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ওই তরুণের নাম ফরহাদ হোসেন মাহি (২৩)। তিনি ঢাকার উত্তরখান এলাকার চানপাড়ার ‘স্বপ্নছোঁয়া’ বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আবদুল আউয়াল।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল রাজধানীর আফতাবনগর এলাকা থেকে নিখোঁজ হন মাহি। পরে পরিবার বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে নিখোঁজ হওয়ার পর তাকে একটি বাসায় আটকে রাখা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু ঘটে। পরে ১ মে রাতে মরদেহ একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জে আনা হয় এবং মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহের সন্ধান পাওয়া যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে নিখোঁজ হওয়া এই তরুণের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: ঢাকাহবিগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে আত্মীয়র বাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে
  • হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকা দেশে পৌঁছেছে
  • এবার বাড়ছে বিদ্যুতের দাম
  • শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম