Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি মাঠে যুবকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ০৬, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছেলে। প্রতিদিনের মতো সকালে মাঠে কাজে যেতে গিয়ে এলাকাবাসী ফসলি জমির মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা দ্রুত রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের দেহে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে, যা ঘটনাটিকে রহস্যময় করে তুলেছে। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এমন মৃত্যুর পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝুঁকিপূর্ণ নগর ভবনে দেড় হাজার কর্মচারী, আতঙ্কে বরিশাল সিটি করপোরেশন
  • ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • মুল্লুকে চলো আন্দোলন ও গণহত্যার ১০৫ বছর: বীরত্বগাথা চা শ্রমিক সংগ্রামের এক মহাউপাখ্যান
  • দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা
  • বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম