গাজীপুর-৩ আসনে বিএনপির চার প্রার্থী মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। তারা হলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী জেলা আমির ডা. জাহাঙ্গীর আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, এছাড়া এনসিপি থেকে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ মনোনয়ন চাইবেন।
প্রত্যাশীরা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ও দলের নির্দেশনা মেনে কাজ করছেন। নির্বাচনী এলাকা গাজীপুর সদর, শ্রীপুর ও মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস, যেখানে মোট ভোটার ৫ লাখ ২৬ হাজার ৭৭০ জন।

