Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে এক নারীর ঘরে গভীর রাতে স্থানীয় বিএনপির এক নেতাকে আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে স্থানীয় পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করে বিষয়টির মীমাংসা করা হয়।

ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে। ওই সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফি শিকদারকে মুথারচালা গ্রামের সোনালিয়া চকবাজার এলাকার সাবিনা নামের এক নারীর বাড়িতে অবস্থানরত অবস্থায় স্থানীয়রা আটক করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়দের দাবি, ওই দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। ঘটনার রাতে স্থানীয়রা তাকে নারীর ঘরে দেখতে পেয়ে আটক করেন।

পরবর্তীতে উভয় পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে তাদের বিয়ের সিদ্ধান্ত হয় এবং তা সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সফি শিকদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: টাঙ্গাইলবহিষ্কার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই
  • ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের জট দূর হবে: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম