Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে বালু ভরাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল একজনের

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫১ pm ১৬, মে ২০২৬
in Semi Lead News, গ্রাম বাংলা
A A
0
মো জাহিদুল ইসলাম 

বাকেরগঞ্জে জমিতে বালু ভরাট সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

১৫ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম হাওলাদার উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), তার ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার বর্তমানে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে পার্শ্ববর্তী চর আউলিয়াপুর গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে কালাম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিস বৈঠকের আয়োজন করা হলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। পরে ওই রাতেই দেলোয়ার হোসেনের ভাগিনা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন তার জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল হাওলাদার (৩৫) ও কালাম হাওলাদারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ‘জেএফ-১৭ থান্ডার ব্লক৩’ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের
  • শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২
  • প্রাথমিক সদস্য পদসহ যুবদল নেতা বহিষ্কার
  • রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসপাতাল চত্বরের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম