স্থানীয় কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পকে উৎসাহ দিতে নতুন শুল্ক সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্কিন কেয়ার ও সৌন্দর্যবর্ধক পণ্য উৎপাদনের দুটি কাঁচামালে সম্পূরক শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এসব কাঁচামালে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে উৎপাদন ব্যয় কমবে এবং দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠবে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক হ্রাসের ফলে এই খাতে নতুন বিনিয়োগ বাড়তে পারে এবং আমদানিনির্ভরতা কিছুটা কমবে।

