Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৮ pm ০৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

লালমনিরহাটের সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একাধিক পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে জেলার দিঘলটারী ও দুর্গাপুর সীমান্ত এলাকায় মোট ১১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। এতে ৭ জনকে শূন্য রেখা থেকে ফেরত যেতে বাধ্য করা হয় এবং বাকি ৪ জন সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় অবস্থান করে।

একই সময়ে বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় আরও ২১ জনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় পরে নজরদারি আরও জোরদার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেত্রে বিএসএফ বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে গভীর রাতে সীমান্তের কাঁটাতারবিহীন অংশ ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছে।

তারা আরও জানায়, এ ধরনের কার্যক্রম সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান সমঝোতা ও আন্তর্জাতিক সীমান্ত নীতিমালার পরিপন্থী।

Tags: বিজিবিলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুবদলের কেন্দ্রীয় কমিটির ২য় সহ-সভাপতি কামাল আনোয়ার
  • ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • কন্যা সন্তানের বাবা হলেন শাকিব খান, মা বুবলি
  • হাদী হত্যার বিচারে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
  • নেত্রকোণায় ২ পুলিশ কনস্টেবলের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম