Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণে সবুজায়নের উদ্যোগ

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৫৪ am ২৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখা।

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মঙ্গলবার (২৬ মে) এ কর্মসূচি পালিত হয়েছে। শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফুল ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; লন্ডন প্রেসক্লাবের সদস্য ও ‘লন্ডন হৃদয়ে শ্রীমঙ্গল’ সংগঠনের প্রধান নির্বাহী কায়েস আজিজ। কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাস, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, পরিবেশবিদ তারেক হাসান এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম গড়ে তোলা সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামীর পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাস বলেন, “বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রও। বৃক্ষরোপণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে এবং বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সবুজ পরিবেশ গঠনে সহায়ক হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফয়েজ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন।

এ সময় উপস্থিত ছিলেন; বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম এ রকিব,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা,সদস্য মো. সুলতান মাহমুদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন, ফাহিম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফুলের গাছ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

Tags: বসুন্ধরা শুভসংঘশ্রীমঙ্গলসবুজায়নের উদ্যোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন
  • সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা
  • লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
  • রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বস্তিতে রাজশাহীবাসী
  • ‎বাকৃবিতে জমে উঠেছে পশুর হাট, চলবে ঈদের দিন সকাল পর্যন্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম