Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দাবিতে শাটডাউন, বন্ধ ক্লাস-পরীক্ষা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৫ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

শিক্ষকদের এই কর্মসূচির ফলে ক্লাস, পরীক্ষা, মিডটার্ম ও সেমিস্টার ফাইনালসহ সব শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি ফাইল আটকে রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা দাবি করছেন, প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়েছে।

এর আগে পদোন্নতির দাবিতে ১০ এপ্রিল একটি বোর্ড গঠনের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়ায় ১৯ এপ্রিল উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন। পরে তিনি অনশন ভাঙলেও আন্দোলন অব্যাহত থাকে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার কর্মবিরতি এবং বুধবার থেকে পূর্ণাঙ্গ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন।

গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, “একই দিনে আমাদের একাধিক পরীক্ষা ও ক্লাস ছিল, সব বন্ধ হয়ে গেছে। এতে আমাদের সেশনজট আরও বাড়বে।”
ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “মিডটার্ম পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এতে আমরা বড় ক্ষতির মুখে পড়েছি।”
ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক শাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় শিক্ষকরা চরম অসন্তোষে রয়েছেন, যার প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী সংবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত পদোন্নতি কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি ক্লাস ও পরীক্ষা চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী উভয় পক্ষের অবস্থান অনড় থাকায় পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Tags: বরিশালবিশ্ববিদ্যালয়শাটডাউন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২৯৫
  • ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতির আড়ালের চার কারণ
  • পৃথিবী থেকে কাঙাল হরিনাথ মজুমদারের স্বর্ণময়ী
  • শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সাথে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
  • ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম