বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতিতে দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা নির্দেশ করে।

