Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ২৪, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশের বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা আগামী সংসদ অধিবেশনেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ধরনের সমস্যা সমাধানের প্রধান প্ল্যাটফর্ম হলো সংসদ। তাই সেখানেই নীতিগত সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে।

তিনি আরও জানান, সরকারি প্রকল্প, ন্যাম ভবন, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে শিল্পকারখানা ও সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সৌরবিদ্যুৎ এখন শুধু পরিবেশবান্ধব নয়, বরং অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য হলো এই খাতে বিস্তৃত ব্যবহার নিশ্চিত করা।

তিনি আশা প্রকাশ করেন, সংসদের এই উদ্যোগ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করবে। নাগরিকদের অংশগ্রহণ বাড়লে বাংলাদেশ দ্রুতই একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদের চিফ হুইপসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রীবাংলাদেশরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন
  • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সিলেটের বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
  • বেনাপোলে টুংটাং শব্দে মুখর কামারপল্লী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম