Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Tanazzina TaniabyTanazzina Tania
১২:১৪ pm ১২, সেপ্টেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0
Oplus_16908288

Oplus_16908288

স্পোর্টস ডেস্ক:
দাপুটে জয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
 টাইগার বাহিনী নিজেদের প্রথম ম্যাচে ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে জিতেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। পরে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পর তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
আয়ুশ শুকলার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ হন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রান, আর ব্যক্তিগত ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
এরপর ইমনের মতো একই ফাঁদে পা দেন তানজিদ হাসান তামিমও। ১৮ বলে ১৪ রান করে আতিফ ইকবালের বলে নিজাকত খানের হাতে ধরা পড়েন তিনি।
তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। ৩৯ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি, তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। শেষমেশ দল জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। ০ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।
এর আগে, হংকংয়ের ইনিংসের দ্বিতীয়, আর নিজের প্রথম ওভারেই উইকেট পান বাংলাদেশি বোলার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রথকে (৫ বলে ৪) কট বিহাইন্ড করেন তিনি।
প্রথমে জোরালো আবেদন করলেও আম্পায়ার আঙুল তোলেননি। পরে অধিনায়ক লিটন দাসের আবেদনের প্রেক্ষিতে রিভিউ দেখে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। ফলে ৫ বলে ৪ রানে থাকতেই সাজঘরে ফেরেন অংশুমানকে।
ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বল। তানজিম হাসান সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে ছক্কা হাঁকান হংকংয়ের ব্যাটার বাবর হায়াত। তাতে আক্রমণাত্মক ভাবটা আরও বাড়ে টাইগার পেসারের।
পরের বলেই প্রতিপক্ষ দলের এই ব্যাটারের স্টাম্পই উপড়ে ফেলেন সাকিব। দুর্দান্ত এক ডেলিভারিতে বাবর হায়াতের মিডল স্টাম্প ভেঙে দেন ২২ বছর বয়সী ডানহাতি টাইগার পেসার। ১২ বলে ১৪ রান নিয়ে সাজঘরে ফেরেন বাবর।
ইনিংসের ১২তম ওভারে হংকংয়ের শিবিরে দ্বিতীয়বার আঘাত হানেন তানজিম সাকিব। বাউন্সি বলে হংকংয়ের ব্যাটার জিসান আলিকে (৩৪ বলে ৩০) ফেরান তিনি। জিসানের ব্যাটের কানায় লেগে বল আকাশে ভাসলে মিড উইকেট অঞ্চলে দৌড় এসে ঝাপ দিয়ে বল তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান।
 মোস্তাফিজের এই ক্যাচ দেখে ধারাভাষ্যকার বলে ওঠেন, দুর্দান্ত ও সেরা প্রচেষ্টা। কাধেঁর ওপর ভর করে স্মার্ট ক্যাচ!
এই ম্যাচে চতুর্থ উইকেটে ৩৪ বলে ৪৬ রানের জুটি করেন ইয়াসিম মুর্তজা ও নিজাকত খান। ইনিংসের ১৮তম ওভারে এই জুটি ভাঙে মোস্তাফিজ ও রিশাদ হোসেনের যৌথ চেষ্টায় ইয়াসিমকে (১৯ বলে ২৮) রানআউটের মাধ্যমে।
শেষ দিকে ৪ বলে ৩ উইকেটের পতন হয় হংকংয়ের। ১৯তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। আর ২০তম ওভারের দ্বিতীয় বলে এইজাজ খানকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন।
ম্যাচে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ সবাই ২টি করে উইকেট শিকার করেন। হংকংয়ের আতিফ ইকবালও নেন ২ উইকেট।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম: সুসুয়া চরে ৬৯ শিশুর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
  • পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
  • কাপ্তাইয়ের কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
  • জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম