Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফল উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ am ১৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশীয় বিভিন্ন হারিয়ে যাওয়া ফল পুনরুদ্ধারের পাশাপাশি নতুন নতুন ফলের চাষ সম্প্রসারণে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, বর্তমানে সেগুলোর অনেকই দেশে উৎপাদিত হচ্ছে। ড্রাগন ফলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিদেশি এই ফল এখন বাংলাদেশেই বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে এবং ভবিষ্যতে রফতানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় ফল আম ও কাঁঠাল ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে শুরু করেছে। কাঁঠালকে ঘিরে নতুন নতুন খাদ্যপণ্যও তৈরি হচ্ছে। কাঁঠালের সবজি, কাবাব, সিঙ্গারা ও সমুচাসহ বিভিন্ন পণ্য বাজারজাত করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে কাঁঠাল নিয়ে গবেষণা চলছে, আর বাংলাদেশেও এ বিষয়ে গবেষণা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে। গত অর্থবছরের তুলনায় কৃষি খাতে বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে কৃষকদের জন্য প্রণোদনার পরিমাণ ৫৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং কৃষকদের সহায়তা বৃদ্ধির মাধ্যমে দেশের ফল উৎপাদন আরও বাড়বে এবং কৃষিপণ্য রফতানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Tags: কৃষিমন্ত্রীবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে: গালিবাফ
  • সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টোকেন নিয়ে চরম ভোগান্তি
  • যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্মারকের ১৪ দফা প্রকাশ, কী আছে এতে
  • মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প
  • সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম