মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান-৩০০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বোমাং সার্কেলের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন সাচিং প্রু জেরী। ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফলে তিনি ৮০ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছান। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
একই নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩৬ বছর পর তিনি দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন খাত এবং পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দিকনির্দেশনা নিতে চান এমপি সাচিং প্রু জেরী। বোমাং রাজপরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে তিনি বান্দরবান সদর উপজেলা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
বান্দরবানের মানুষ এখন প্রধানমন্ত্রীর সফর এবং এমপির মাধ্যমে নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশায় দিন গুনছে।

