অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
রাজনৈতিক বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে উপজেলা আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল দুপুরে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়,শাহ আলম সোহাগ(৩৭) সজ্জন রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবক হিসেবে পরিচিত এবং ভবিষ্যতে উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনা করেন। তিনি মানবিক কাজ ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। এলাকায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চররুহিতা ইউনিয়ন বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত কিছু ব্যক্তির সঙ্গে রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়।
ভুক্তভোগী শাহ আলম জানান-এর আগেও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে শাহ আলম সোহাগের উপর হামলা করা হয়। এরপর ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সময় তার উপর সশস্ত্র হামলা করা হয়। এতে মারাত্মক আহত হন বলে শাহ আলম জানান। জীবনের নিরাপত্তার কারণে তিনি দেশ ত্যাগ করে প্রবাসে যেতে বাধ্য হয়েছেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তার পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গতকাল দুপুরে এক দল সন্ত্রাসী সোহাগের বাড়িতে সশস্ত্র হামলা করে বাড়ীঘর ভাংচুর করে।
এ ঘটনায় বিএনপি নেতা নুর হোসেন চৌধুরীর ইন্দন ছিলো বলে অভিযোগ করলেও এ অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। অন্যদিকে স্থানীয় জামায়াত নেতাদের কারো বক্তব্য নেওয়া যায়নি।
এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন-উক্ত বিষয়ে আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

