এম এ আউয়াল আশিক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের হিফযুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন আরফান হোসেন।
প্রাপ্ত সনদপত্র অনুযায়ী, ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আরফান হোসেন (পিতা: আব্দুল্লা আল মাসরুর, মাতা: ফাতেমাতুজ জহরা) উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাজবীদসহ ৩০ পারা গ্রুপে জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন।
ইসলামিক ফাউন্ডেশন, মুন্সীগঞ্জের উপ-পরিচালক স্বাক্ষরিত সনদে তার এই কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয় এবং তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে।
এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা তার এই অর্জনকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

