Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

Nuri JahanbyNuri Jahan
১১:০০ am ৩০, অগাস্ট ২০২৫
in বিনোদন
A A
0

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন  পণ্য, প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। 

 

গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই যত ব্যস্ততা। পাশাপাশি চেষ্টা করছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর।

তবে এরই মধ্যে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল হলেও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন।

সময়টা ছিল ২০১৭ সাল। যখন সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরেন তিনি। অপুর কথায়, ছেলেকে নিয়ে দেশে ফেরার পর হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিদিন কীভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি।

অর্থকষ্ট মেটাতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন এই নায়িকা। সেই ঘটনার স্মৃতিচারণ করে অপু বলেন, ‘আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে সোনার গয়না পছন্দ হলেই কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি।

২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকাল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে অপু বিশ্বাস। তবে প্রকৃত অর্থে তিনি আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি ঢালিউডে নতুন তারকা জুটির জন্ম দেয়—শাকিব খান ও অপু বিশ্বাস। পরবর্তীতে তারা একসঙ্গে অভিনয় করেছেন রাজনীতি, পাখী, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া: দ্য লাভ, দুই পৃথিবীসহ ডজনখানেক ছবিতে।

অপু বিশ্বাস মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করেছেন এবং তাকে ঢালিউডের ‘নায়িকা নম্বর ওয়ান’ হিসেবেও অভিহিত করা হয়। অভিনয়ের পাশাপাশি নৃত্য, রূপ ও অভিব্যক্তির কারণে দর্শকের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১০-এর দশকে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম