Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৩ pm ১১, মে ২০২৬
in Lead News, আইন ও আদালত
A A
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ব্যারিস্টার সুমন। পরে সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে।

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তিনি এ মামলায় পাঁচ দিনের রিমান্ডেও ছিলেন।

Tags: #কোটা_আন্দোলন#ব্যারিস্টার_সুমনজামিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিভাবে আবিষ্কার হলো মেকআপ?
  • দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী
  • ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি
  • সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল
  • ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর’: জনগণ কখনোই পরাভব মানে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম