Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি:

​আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬-কে কেন্দ্র করে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করার লক্ষ্যে বাকেরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গবাদিপশুর খাদ্যে ও শরীরে ক্ষতিকর স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধ এবং লাইসেন্সবিহীন রাসায়নিক হরমোন বিক্রি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​ ১৪ মে ২০২৬ ইং তারিখে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কারিগরি সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন।

​অভিযান চলাকালীন উপজেলার বিভিন্ন মেডিসিন ও ফিডের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় ​মোট ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদার জানান , গবাদিপশুকে মোটাতাজাকরণে স্টেরয়েড ও ক্ষতিকর হরমোনের ব্যবহার বন্ধ করা। নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয় রোধ।
সাধারণ খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষ যাতে সুস্থ ও নিরাপদ পশুর মাংস পেতে পারে, সেজন্য এই তদারকি অব্যাহত থাকবে।

ঈদ-উল-আযহা পর্যন্ত মাঠ পর্যায়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো অসাধু চক্র যাতে পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে নিখোঁজের ৬ দিন পর মা-মেয়েকে উদ্ধার
  • রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
  • আমি আর বেশি ধৈর্য ধরবো না, ইরানের চুক্তিতে আসা উচিত: ট্রাম্প
  • কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার
  • নেত্রকোণার মদনে ৬৬৭ বস্তা সরকারি চাল সহ ট্রাক জব্দ আটক ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম