Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে নিখোঁজের ৬ দিন পর মা-মেয়েকে উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৩ pm ১৫, মে ২০২৬
in অন্যান্য
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমাইয়া (২০) ও তার তিন বছর বয়সী মেয়ে মারিয়াকে ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মে দুপুরে সুমাইয়া তার মেয়ে মারিয়াকে নিয়ে স্বামীর বাড়ি সিরঘাটা থেকে বাবার বাড়ি পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরিবারের দাবি, তার শাশুড়ি তাকে পাথরঘাটা যাওয়ার জন্য একটি অটোরিকশায় তুলে দেন। কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দুই পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

পরবর্তীতে জানা যায়, সুমাইয়া তার মেয়েকে নিয়ে ঢাকায় চলে গিয়েছিলেন। সঙ্গে থাকা প্রায় দুই হাজার টাকা ও নিজের কিছু স্বর্ণ বিক্রি করে তিনি একটি বাসা ভাড়া নেন। সেখানে কয়েকদিন অবস্থান করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেখতে পান। পরে অর্থ সংকটে পড়লে তিনি তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তার বাবা গোড়াই এলাকা থেকে মা-মেয়েকে নিয়ে আসেন।

উদ্ধারের পর সুমাইয়া জানান, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যের কারণেই তিনি কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিলেন। তিনি আরও জানান, বর্তমানে তিনি স্বামী রাসেলের সংসার আর করবেন না। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি এবং এ ব্যাপারে নীরব রয়েছেন।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা সৃষ্টি হলেও মা ও মেয়ে সুস্থভাবে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে হামলার মামলায় কৃষকদল নেতা গ্রেফতার
  • হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিম থেকে একটা বাতাস আসছে: ফজলুর রহমান
  • ময়মনসিংহ-শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম