মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দু’টি ইউনিয়নে মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে জনস্বার্থে মাদক,জুয়া,চুরি, ডাকাতি,ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই জুন শুক্রবার দিবস’ব্যাপী দক্ষিণ বংশীকুন্ডার হামিদপুর চৌরাস্তা ও চামরদানী ইউনিয়নের জনতা বাজারে প্রকাশ্যে অসংখ্য জনমানুষের সম্মুখে বিটপুলিশিং ও কমিউনিটি পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন মাদক,জুয়া,চুরি, ডাকাতি,ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী প্রদান করেন।
এবং জানান এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা ও পুলিশ প্রশাসনকে তথ্যদানে সহযোগিতা করার আহ্বান জানান মধ্যনগর থানার অফিসার ইনচার্জ।সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিট অফিসারগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার মুরুব্বিয়ান ও সচেতন মহলের অসংখ্য লোকজন।

