Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীরে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অঞ্জলি রাঘবের

Nuri JahanbyNuri Jahan
৭:৫০ am ৩১, অগাস্ট ২০২৫
in বিনোদন
A A
0

দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছেন অঞ্জলি রাঘব নামের এক অভিনেত্রী। সেই অনুষ্ঠানে ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।

শনিবার (৩০ আগস্ট) স্যোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা বলেন অঞ্জলি।

ভিডিওবার্তায় তিনি জানান, অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাকে হাসতে দেখিয়ে সমালোচনা করছেন।

প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’

অঞ্জলি জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন সিং তার কোমরের দিকে ইশারা করেন। প্রথমে তিনি ভেবেছিলেন শাড়িতে কিছু একটা আটকে আছে। নতুন শাড়ি পরা ছিল বলে ভেবেছিলেন হয়তো ট্যাগ বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। তাই হেসে বিষয়টি এড়িয়ে যান। পরে টিমের সদস্যরা জানান, কিছুই ছিল না।

অভিনেত্রীর কথায়, ‘কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’

তিনি আরও জানান, তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।

তবুও নিজের অবস্থান স্পষ্ট করে অঞ্জলি বলেন, ‘আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম