Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীতে জমি দখল নিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0
0-0x0-0-0-{}-0-0#

0-0x0-0-0-{}-0-0#

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী বিউটি বেগম বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছিল। এর আগে গাছপালা কেটে নেওয়া, জমিতে জোর করে ঘর নির্মাণ এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটে।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং সেখানে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জমির গাছ কেটে নেওয়া ও পুকুরের মাছ ধরে নেওয়ার ঘটনাও ঘটে।

বিউটি বেগম জানান, বাধা দিতে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যদের, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পরিবার জানায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে অংশ নেয়নি। বরং বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ জরুরি সহায়তার জন্য ৯৯৯-এ ফোন দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Tags: অভিযোগপটুয়াখালী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির
  • বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
  • মে দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম