Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও জমি দখলের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা-এর মোস্তফা কলোনিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসচ্ছল মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত সরকারি ঘরের অন্তত দুটি গোপনে বিক্রি করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের নির্ধারিত নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ জমি বিক্রির ঘটনায় স্ট্যাম্পে সম্পাদিত একটি চুক্তিপত্রের সন্ধান মিলেছে। এতে বিক্রেতা হিসেবে উল্লেখ রয়েছে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচালং বাজার এলাকার বাসিন্দা হোসনেয়ারা খাতুন ও মো. আজিজুর রহমানের নাম। অপরদিকে ক্রেতা হিসেবে একই এলাকার বাসিন্দা মো. রুহুল আমিনের নাম পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রায় চার লাখ টাকার বিনিময়ে এসব ঘর হাতবদল করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রকল্পের কয়েকটি ঘর প্রকৃত সুবিধাভোগীদের দখলে নেই; বরং অন্য ব্যক্তিরা সেখানে বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে এসব ঘর হস্তান্তরের ফলে প্রকৃত ভূমিহীন ও দরিদ্র পরিবারগুলো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়া অনেক বাসিন্দা সরকারি নকশা অমান্য করে ঘরের কাঠামো পরিবর্তন করছেন বলেও জানা গেছে। কেউ কেউ আশপাশের খালি জায়গা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করছেন। এতে কলোনির পরিকল্পিত অবকাঠামো ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি নিয়ে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও জমি দখলের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে, পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • চীনে ইরানের তেল সরবরাহের অভিযোগে তিনজন ব্যক্তি ও ৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
  • পীরগাছায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম