Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে বিলের ফসলি জমি ড্রেজিং করে ভরাটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৯ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিরাজদিখানে বিলের ফসলি জমি ড্রেজিং করে ভরাটের অভিযোগ

সিরাজদিখানে বিলের ফসলি জমি ড্রেজিং করে ভরাটের অভিযোগ

‎এমএ আউয়াল আশিক:
‎
‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের মামুদপুর এলাকায় বিলের ফসলি জমি ড্রেজিংয়ের মাধ্যমে কেটে ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও ভরাটের কারণে এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
‎
‎অভিযোগ রয়েছে, স্থানীয় বালু ব্যবসায়ী ওসমান গনি এ কার্যক্রমের সঙ্গে জড়িত। এলাকাবাসীর ভাষ্য, ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু ব্যবহার করে ফসলি জমির স্বাভাবিক অবস্থা পরিবর্তন করা হচ্ছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত ওসমান গনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ করছেন। পাশাপাশি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করে ‘সালামি’ দেওয়ার কথাও উল্লেখ করেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, বিল এলাকার ফসলি জমি এভাবে ভরাট করা হলে কৃষি জমি সংকুচিত হবে এবং দীর্ঘমেয়াদে এলাকার কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎এ বিষয়ে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বলেন, বিষয়টি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: সিরাজদিখানে বিলের ফসলি জমি ড্রেজিং করে ভরাটের অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ
  • ভুয়া প্রকৌশলী পরিচয়ে মোবাইল টাওয়ারে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৪
  • বান্দরবান সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের উদ্যোগ
  • পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
  • বেনাপোল সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম