Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১৫, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান—বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো—শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও নিয়ন্ত্রণের আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়াম-এ এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি রেগুলেটরি বোর্ডের আওতায় আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের বাইরে রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউটের মতো সহশিক্ষা কার্যক্রম বাধ্যতামূলকভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় একাধিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস প্রদান ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

নকল প্রতিরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নকল এখন ডিজিটাল রূপ নিয়েছে, তাই শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়—মূল কারণ চিহ্নিত করে সমাধানে যেতে হবে।

তিনি শিক্ষকদের মানোন্নয়ন, এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ, এবং বেতন কাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও একরূপতা নিশ্চিত করার কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য, নজরদারির জন্য নয়। প্রয়োজনে প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ক্লাসরুম পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।

Tags: প্রতিষ্ঠানশিক্ষাশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে বিরোধের জেরে বিষ দিয়ে ফসল নষ্ট, থানায় অভিযোগ
  • সদরপুরের ঢেউখালিতে জমজমাট বৈশাখী মৎস্য মেলা
  • নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত
  • নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল
  • সরিষাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম