Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৬ pm ২৩, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৮ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর অবশেষে বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় উজান থেকে নেমে আসা পানি ও লেকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

​বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে নিয়মিত পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা উল্লেখযোগ্য পরিমাণে কমে নিরাপদ পর্যায়ে নেমে এসেছে।

তিনি আরও জানান, জলকপাট বন্ধ করার সময় (বুধবার রাত ১১টায়) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (MSL)। এছাড়া এই সময়ে কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট সচল থেকে গড়ে প্রায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, কাপ্তাই লেকের পানির বর্তমান লেভেল রয়েছে ১০৩.২ ফুট এমএসএল।এর আগে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৪.০৮ ফুট মিন সি লেভেলে (MSL) পৌঁছায়।

পানির স্তর বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় জরুরি ভিত্তিতে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। ওই সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছিল।টানা ৪ দিন ১২ ঘণ্টা ৪০ মিনিট (১০৮ ঘণ্টা ৪০ মিনিট) সফলভাবে পানি নিষ্কাশনের মাধ্যমে লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে আসায় কাপ্তাই বাঁধ ও আশেপাশের এলাকার সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি
  • রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা
  • জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা
  • নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত
  • দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম