Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব রক্তদাতা দিবসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৪ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ:

“বিশ্ব রক্তদাতা দিবস” উপলক্ষে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ‘হৃদয় রক্ত’ এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব, মানবতার সেবায় রক্তদানের ভূমিকা এবং সুস্থ শরীর বজায় রাখতে নিয়মিত রক্তদানের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবিক এই উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করবে।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও জরুরি প্রয়োজনে থাকা রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সরবরাহের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সদস্যরা মানবসেবামূলক এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত রক্তদানে সবাইকে উৎসাহিত করেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিদুল হাসান রঞ্জন, ‌পৌর শহ‌রের ১০নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিলটন খন্দকার , ধানবন্দি সমাজের সভাপতি
আজমল হোসেন জীবন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক টি এম সাদ হাসান, জেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান সাবিত প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভালো ও মিষ্টি লিচু চেনার উপায়
  • ব্যাংকগুলোকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে: সংসদে রুমিন ফারহানা
  • কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করবে সরকার: কৃষিমন্ত্রী
  • ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প
  • সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম