Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪০ pm ১৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও উপকূলের দক্ষিণ-পূর্ব সাগরে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৯৪ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনেরোসো এলাকার দক্ষিণ-পূর্বে প্রায় ১১৩ কিলোমিটার দূরে অবস্থিত।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিন্দানাও দ্বীপের নিকটবর্তী সাগরে প্রায় ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প রেকর্ড করা হয়।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো আফটারশক এবং উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ঝুঁকি নিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগের সপ্তাহেই একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছিল। ফলে নতুন এই ভূমিকম্পকে কেন্দ্র করে এলাকায় আবারও সতর্কতা জারি করা হয়েছে।

Tags: ফিলিপাইনবিশেষ নিউজভূমিকম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম