মোঃ মামুন মোল্লা, খুলনা:
খুলনা মিরের ডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে অফিস শেষ করে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রা চলে যাওয়ার পর রাতে চুরির ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরা, কনডেন্সার কপার পাইপ, কম্প্রেসার, এসি আউটডোর পাইপ, কনডেনশাল কয়েল সহ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে ল্যাব ইনচার্জ মামুন হাসান জানান। মামুন হাসান জানান শনিবার সকালে আমার ল্যাব টেকনোলজিষ্ট মেশিন চালু করলে মেশিন চলছে না বললে আমরা অনুসন্ধানে দেখতে পাই মেশিনের চার চুরি হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালে প্রধান সহকারী এস এম শামীম হোসেন জানান হাসপাতালের চুরির ব্যাপারে খান জাহান আলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং খান জাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

