Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি, নতুন প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী বিজয়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ২৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ঘোষিত এই কর্মসূচি রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামের এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী শিশুদের স্বর্ণের আংটি দেওয়া হবে। তামিল সংস্কৃতিতে প্রচলিত ‘থাই মামান সির’ রীতির আদলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য অনুযায়ী, নবজাতককে আশীর্বাদ ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান তার মামা।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি তামিল সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও শক্তভাবে তুলে ধরাও এর অন্যতম উদ্দেশ্য।

সরকারি ঘোষণা অনুযায়ী, ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। নবজাতকদের পরিবারকে প্রতীকী আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতেও এটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে এই প্রকল্প অন্যতম ছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।

Tags: বিশেষ নিউজমুখ্যমন্ত্রী বিজয়সরকারিহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করলেন মেসি
  • সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত
  • নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে শোকজ
  • নবম পে-স্কেলে বেতন বাড়লেও কমতে পারে কয়েকটি ভাতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম