দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরের পানি শুন্য শুকনো পুকুর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক চার্জার ভ্যানচালকের খয়রাত আলী (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের বিপ্লব আলীর পানি শূন্য শুকনোপুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় খয়রাত আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খয়রাত আলী (৪৪)। সে কাহারোল উপজেলার কাজিরহাট শাহী নগর গ্রামের আব্দুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কাহারোল থানাধীন ১২ মাইল কান্তনগর মোড় থেকে বিয়ের ভাড়ার কথা বলে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি খয়রাতকে সদরের সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামে নিয়ে আসে। এরপর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে সুন্দরবন গ্রামের ইউপি সদস্য মোতাহার মেম্বারের বাড়ির উত্তরে রাস্তার পাশে বিপ্লব নামের এক ব্যক্তির শুকনা পুকুরে লুঙ্গি দিয়ে হাত-পা ও মাফলাট দিয়ে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে।
কোতয়ালী থানা অফিসার ইনচার্জ নূরনবী লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনায় স্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।
লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

