Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

Saimum SajidbySaimum Sajid
১১:০৪ am ০৮, জানুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে আগের মতো কোনো পাতানো প্রক্রিয়ার সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচার ও স্বচ্ছতার নীতিতে অটল রয়েছে এবং সবাই কমিশনের কাছ থেকে সমান বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দাখিল হওয়া আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, যেসব প্রার্থী মনোনয়ন বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করে আইনগত সিদ্ধান্ত দেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা কমিশনে এসে মনোনয়ন ফিরে পেতে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন।

আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ জানুয়ারি (শনিবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত আপিল শুনানি চলবে। ইতোমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

Tags: ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন সচিবালয়প্রধান নির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইউনিটপ্রতি বাড়তে পারে বিদ্যুতের দাম
  • অন্তঃসত্ত্বা শিশুর ভ্রূণের ডিএনএ পরীক্ষার তথ্য নিয়ে যা জানাল র‌্যাব
  • সিলেটে হানিট্র্যাপ চক্রের ‘বকুল’ গ্রেফতার
  • পশ্চিমবঙ্গে সহিংসতা, নিহত ৪: যাচ্ছেন অমিত শাহ
  • লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি মাঠে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম