সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ গত বছরের ৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতোমধ্যেই কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য জীবন।

বিবাহবার্ষিকী উপলক্ষে রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ঝলমলে লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবি ও পোস্টের মাধ্যমে তারা ভক্তদের শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নিয়েছেন। রোজা ঝিলিমিলি সিকুইন বডিকন গাউনে উপস্থিত ছিলেন, যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা গেছে।
উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সজ্জিত অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে কুইন্স, নিউ ইয়র্কে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।


