Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শক্ত থাকো মোস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে: তাবিথ আউয়াল

Taslima TanishabyTaslima Tanisha
৫:১৪ pm ০৪, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স তাকে নির্বাচিত করেছিল, তবুও রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ দেওয়ায় আমি অত্যন্ত হতাশ।”

তাবিথ আউয়াল আরও বলেছেন, “মোস্তাফিজ একজন বিশ্বমানের খেলোয়াড়, যিনি দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা এক খেলোয়াড়ের প্রতি ন্যায্যতার অভাব এবং অসহিষ্ণুতার চরম প্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আমার আহ্বান, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানো বন্ধ করুন।”

তিনি শেষে যোগ করেছেন, “খেলাধুলার অসীম শক্তি আছে মানুষকে বিভেদ ভুলে একত্রিত করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে নয়, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা হোক। শক্ত থাকো মোস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে।”

Tags: আইপিএল ২০২৬তাবিথ আউয়ালবাংলাদেশের পেসারমোস্তাফিজুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম