Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরের ৫টি আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র যাচাই, ১৯ জনের মনোনয়ন বাতিল

Nuri JahanbyNuri Jahan
৪:১৭ pm ০৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

এম. শাহীন আল আমীন, 

জামালপুর জেলায় জাতীয় সংসদের ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী রবিবার (৪ জানুয়ারি) এই ফলাফল ঘোষণা করেছেন।

জামালপুর-১ আসন (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ):
বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির চারজন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হক (জিএম কাদের) মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জামালপুর-২ আসন (ইসলামপুর):
৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজন স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল প্রার্থীদের মধ্যে আছেন—অরনব ওয়ারেস খান, শরিফুল ইসলাম খান, শওকত হাসান মিয়া, মোস্তফা আল মাহমুদ ও আনোয়ার হোসেন।

জামালপুর-৩ আসন (মেলান্দহ ও মাদারগঞ্জ):
মোট ১১ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মজিবর রহমান আজাদী, স্বতন্ত্র শিবলুল বারী রাজু, এসএম শাহিনূর রহমান, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও ফারজানা ফরিদ মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-৪ আসন (সরিষাবাড়ী):
মোট ১০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, কমিউনিস্ট পার্টির মাহবুব জামান জুয়েল ও জাতীয় পার্টির মামুনুর রশিদ মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-৫ আসন (সদর উপজেলা):
মোট ১২ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাছ আলী ও দুই স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম ও হোসনে আরা বেগম মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী জানান, জমাকৃত মনোনয়নপত্রে নানা ত্রুটি থাকায় এবং হলফনামা, আয়কর, ভোটার তালিকা মিল না থাকার কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Tags: ইসলামী আন্দোলন প্রার্থীজাতীয় পার্টি প্রার্থীজামায়াতে ইসলামী প্রার্থীজামালপুরজামালপুর-১জামালপুর-২জামালপুর-৩জামালপুর-৪জামালপুর-৫জেলা রিটার্নিং কর্মকর্তানির্বাচন খবরবাংলাদেশের নির্বাচনবিএনপি প্রার্থীমনোনয়নপত্র বাতিলমনোনয়নপত্র যাচাই-বাছাইমো ইউসুপ আলীসংসদ নির্বাচন ২০২৬স্বতন্ত্র প্রার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সহায়তার খেজুর বিতরণ
  • নরসিংদীর রায়পুরায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
  • যশোরে নতুন জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন
  • কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম