বলিউডের ‘গ্রীক গড’ হৃত্বিক রোশন ৫১ বছর বয়সেও যেভাবে চিরসবুজ রয়ে আছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল কম নেই। সম্প্রতি হৃত্বিক নিজেই তার সৌন্দর্যের রহস্য উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন, তার মধ্যে ২৫ শতাংশ বাঙালি জিন রয়েছে, যা তার ঔজ্জ্বল্যের পিছনের অন্যতম কারণ। হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘মাছের ঝোল ও সোনার বাংলা’।
জানা গেছে, কাজিনের বিয়েতে হাজির হওয়ার সময় হৃত্বিকের সাজ-আশাক সবাইকে মুগ্ধ করেছে। সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি বাঙালি রক্তের কথা তুলে ধরেন।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হৃত্বিকের দাদী ইরা রোশন ছিলেন বাঙালি, জন্মগত নাম ইরা মৈত্র। ইরা মৈত্র মাত্র ২০ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেন এবং সংগীতের প্রতি তার আগ্রহই তাকে রোশান লাল নাগরথের সঙ্গে বিয়ে পর্যন্ত নিয়ে যায়। এই দম্পতির ঘরে জন্ম নেন রাকেশ ও রাজেশ। পরবর্তী সময়ে স্বামী হার্ট অ্যাটাকে মারা গেলে ইরা দুই ছেলেকে নিয়ে মুম্বাই চলে আসেন।
ছোটবেলা থেকেই হৃত্বিকের নাতি হিসেবে আদর পেতেন। তিনি দাদীকে ‘ঠামি’ বলে ডাকতেন। যদিও হৃত্বিককে বাংলা শেখার সুযোগ হয়নি, রাকেশ রোশান কিছুটা বাংলা জানতেন।
সবশেষ তাকে দেখা গেছে ‘ওয়ার ২’ সিনেমায়, যেখানে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রও ছিলেন। যদিও ব্যবসায়িক সাফল্য সেখানে আসেনি, তবু হৃত্বিকের সৌন্দর্য ও উপস্থিতি উজ্জ্বল রয়ে গেছে।

